||নিজস্ব প্রতিনিধি||
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী’র মানবিক আহবানে সাড়া দিয়ে , দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা কর্মীরা মানবতার ডাকে সাড়া দিয়ে উপজেলা ছাত্রলীগের সেচ্ছাসেবকদের পাশে দাঁড়িয়েছেন।
বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে আজ পর্যন্ত দাউদকান্দিতে মানুষের পাশে যেসব সংগঠন দাঁড়িয়েছে, তাদের অন্যতম দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ।
করোনা আক্রান্ত রোগীদের যেকোনো প্রয়োজনে ও প্রাথমিক চিকিৎসায় অভিজ্ঞ ডাক্তারদের পাশাপাশি ছাত্রলীগের স্বেচ্ছাসেবকরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে কিন্তু তাদের সুরক্ষা সামগ্রিক কেনা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তাদের পাশে এসে দাঁড়িয়েছে সাবেক ছাত্রলীগের নেতা কর্মীরা।
ছাত্রলীগের সাবেক নেতা কর্মীরা, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি নয়নের কাছে, মাস হ্যান্ড গ্লাভস পিপিই ও প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছেন।
দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক তুখোড় ছাত্রনেতা আমেরিকান প্রবাসী মোঃ সাইফুল ইসলাম রাসেল, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগকে “জরুরী হেল্প সার্ভিস” এর জন্য ২০০ পিস KN95 উপহার দিয়েছেন।
দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট শাহ নেওয়াজ, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগকে জরুরী হেল্প সার্ভিসের জন্য দাউদকান্দি উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেনের এর মাধ্যমে ২০টা পিপিই ২০টা হ্যান্ড স্যানেট্রাইজার ২০০ সার্জিক্যাল মাক্স এবং ২০ টা আই প্রোডাক্টর উপহার দিয়েছেন।
সাবেক ছাত্রলীগ নেতাদের দেশের দুঃসময়ে স্বেচ্ছাসেবকদের পাশে দাঁড়ানোয় উপজেলা ছাত্রলীগ সভাপতি নয়ন বলেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন।দেশপ্রেমের এবং মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। যারাই ছাত্রলীগকে নিজের কৈশর কাটিয়েছে তারা কখনো মানব সেবার শৃংখল থেকে নিজেদেরকে আড়াল রাখতে পারেনা। এমন গুরুত্বপূর্ণ সময়ে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী ভাইয়ের আহবানে, করোনা রোগীদের সেবায় উপজেলা ছাত্রলীগের স্বেচ্ছাসেবকদের জরুরি সুরক্ষা সামগ্রী দিয়ে সাবেক নেতারা তাদের মানবতার পরিচয় দিয়েছেন। আমি আমার সংগঠনের সাবেকনেতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এছাড়াও, দেশ-বিদেশ থেকে অসংখ্য মানুষ ছাত্রলীগের এমন মহৎ কাজে নিজেদের সর্বোচ্চ দিয়ে পাশে থেকেছে।
অস্ট্রিয়া প্রবাসী মোঃ দেলোয়ার হোসেন , উপহার হিসেবে ছাত্রলীগের জরুরী হেল্প লাইন স্বেচ্ছাসেবকদের জন্য পাঁচটি ডিজিটাল থার্মোমিটার ও দশটি পালস অক্সিমিটার উপহার হিসেবে দিয়েছেন।
পোলান্ড প্রবাসী মোহাম্মদ আলী উজ্জল, উপজেলা ছাত্রলীগের জরুরী হেল্প লাইনের জন্য ৪০ পিস ফেস শীল্ড মাস্ক উপহার হিসেবে প্রদান করেন।