দানবীর হাসান জামিল সাত্তারের মৃত্যুতে ,এমপি জেনারেল ভূঁইয়ার শোক প্রকাশ

 

||নিজস্ব প্রতিনিধি||

দাউদকান্দি উপজেলার বিশিষ্ট সমাজসেবক,শিল্পপতি ও বর্ষিয়ান রাজনীতিবিদ সর্বস্তরের মানুষের হৃদয়ের মানুষ, দানবীর খ্যাত হাসান জামিল সাত্তার এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কুমিল্লা-১ আসনের সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূঁইয়া।

এক শোক বার্তায় এমপি জেনারেল ভূঁইয়া বলেন, মরহুম হাসান জামিল সাত্তার ছিলেন বৃহত্তর দাউদকান্দি তথা কুমিল্লার একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ। তার মৃত্যুতে দাউদকান্দি সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মহান আল্লাহর দরবারে প্রার্থনা, যেন মহান আল্লাহ্‌ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন।

উল্লেখ্য তিনি, কিডনী সহ নানাবিধ জটিল রোগে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন। পরিশেষে করোনা আক্রান্ত হয়ে, ২৫ জুন বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ০৫:১৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

হাসান জামিল সাত্তার ১৯৯৬ সালে জাতীয় পার্টি (জাপা) থেকে এবং ২০০১ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করেন কুমিল্লা-১ আসন থেকে।

মৃত্যুকালিন সময়ে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

Comments (0)
Add Comment