কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে জেনারেল ভূঁইয়ার বৈঠক অনুষ্ঠিত

।। নিজস্ব প্রতিনিধি।।
কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় সংসদের প্রতিরক্ষা বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.)  সুবিদ আলী ভূঁইয়া এবং তাঁর নেতৃত্বে যাওয়া ১০ সদস্যের প্রতিনিধিদল। এ সময় মিশনের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ কমিশনার এবং  পুলিশ  কন্টিজেন্টের দায়িত্বে  নিয়োজিত  পুলিশ  কর্মকর্তাদের সঙ্গে  বৈঠক করেন প্রতিনিধি দলটি।
এরআগে, গত ২২ জুন ২০১৯ মেজর জেনারেল (অব.)  সুবিদ আলী ভূঁইয়ার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদলটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে কঙ্গোতে যান
সফরকালে প্রতিনিধি দলটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টসমূহ পরিদর্শন করবেন। পাশাপাশি তারা বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্টসমূহও পরিদর্শন করবেন।
এছাড়া প্রতিনিধি দল কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। কঙ্গোতে তারা এসআরএসজি, ডিএসআরএসজি, ফোর্স কমান্ডার, ইউএন পুলিশ কমিশনার এবং ইতুরি প্রদেশের গর্ভনরের সাথে মত বিনিময় করবেন বলে জানায় আইএসপিআর।

সফর শেষে প্রতিনিধি দল আগামী ২৯ জুন ২০১৯, দেশে ফেরার কথা রয়েছে।