।। নিজস্ব প্রতিনিধি।।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কুমিল্লার দাউদকান্দি উপজেলার ২২নং মোহাম্মদপুর ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার ২৫/০৬/২০১৮ ইং বিকেলে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি মো. সোহেল রানা ও সাধারণ সম্পাদক মো. অলি উল্লাহ ফকির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কমিটিতে মো রাসেল আহম্মেদ সভাপতি, মো. নাঈম মোল্লা সাধারন সম্পাদক এবং মো. ইয়াসিন ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।