||নিজস্ব প্রতিনিধি||
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী মানবিক নির্দেশনায় স্বল্প আয় ও অসহায় কর্মহীন ৮০ টি পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, ঈদ সামগ্রী উপহার বিতরণ করেন দাউদকান্দি উপজেলা সভাপতি তারিকুল ইসলাম নয়ন।
(২৪ মে,২০২০) রবিবার, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়নের নিজস্ব অর্থায়নে, দাউদকান্দি পৌরসভার ৭,৮ নং ওয়ার্ডের ৮০ টি কর্মহীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি নয়ন বলেন, করোনা পরিস্থিতিতে দেশে দীর্ঘ লকডাউন থাকায়, স্বল্প আয় এবং দিনমজুর মানুষেরা কর্মহীন হয়ে পড়ায় অভাবে অনটনে দিন যাচ্ছে। তাই দাউদকান্দি উপজেলা চেয়ারম্যানের মানবিক আহবানে সাড়া দিয়ে নিজস্ব অর্থায়নে এই মানুষ গুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এছাড়া কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, করোনা প্রতিরোধে স্বেচ্ছাশ্রম, ও উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে অসহায় কৃষক ধান কেটে দিয়েছি।
তিনি আরো বলেন, আমার এই সামান্য চেষ্টা যদি একজন মানুষের মুখে হাসি ফোটে তাতেই আমার এই চেষ্টা সার্থক হবে। এসময় তিনি বিত্তবান মানুষদেরকে, অসহায় কর্মহীন মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য বিনীত অনুরোধ জানান।
তারিকুল ইসলাম নয়ন ভাইয়ের অর্থায়নে – সহায়তা ফাউন্ডেশন উদ্যোগে ও প্রধান বাড়ির পক্ষ থেকে এ যান কার্যক্রম পরিচালিত হয়।
উল্লেখ্য পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবং করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া স্বল্প আয়ের মানুষদের মাঝে বিতরণ করা ঈদ সামগ্রীতে আছে সেমাই, চিনি, নুডুলস, গুড়া দুধ।