দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগ ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 

||নিজস্ব প্রতিনিধি
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে,করোনা ভাইরাস সম্পর্কে বাড়ি বাড়ি গিয়ে জনসচেনতা ও ১০০ অসহায়, দুঃস্থ ও কর্মহীনপরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে জানানো সামগ্রী বিতরণ করা হয়

 

(২৫ এপ্রিল,২০২০) শনিবার, জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২০ উপলক্ষে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে পুষ্টিকর খাবারের ব্যাপারে জনসচেতনতা করেন।
এসময় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ শাহিনূর আলম, স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেক ১০০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

ডা: মোঃ শাহিনূর আলম বলেন, দাউদকান্দি উপজেলাতে ০৮ জন করোনা পজিটিভ রোগী রয়েছে।তারা সকলেই স্বাস্থ্য অধিদপ্তরের বিধি মোতাবেক হোম কোয়ারান্টাইনে রেখেই চিকিৎসা করা হচ্ছে এবং বর্তমানে তারা সুস্হ্য রয়েছেন।রোগী ও তাদের পরিবারের পুষ্টির কথা চিন্তা করে নিজে গিয়ে ০৮টি পরিবারের নিকট ত্রান সামগ্রী পৌঁছে দেই এবং তাদের স্বাস্থ্যর খবর নেই । নিজে উপস্থিত থেকে আজ আবার ০৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করি।
চিকিৎসা সেবা ত্বরান্বিত করার লক্ষ্যে উপজেলা চেয়ারম্যানের সার্বিক সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এসময় আমার সাথে উপস্থিত ছিলেন আরএমও ডাঃজামাল, এমটি ল্যাব সোহেল, এমটি ইপিআই শেখ ফরিদ, অফিস সহকারী হাসিবুল ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।

Comments (0)
Add Comment