||নিজস্ব প্রতিনিধি||
কুমিল্লায় অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে
“মুজিববর্ষ ভিক্টোরিয়ানস টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট” এর দ্বিতীয় রাউন্ডের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায়, স্বাগতিক লালমাই উপজেলাকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে মেঘনা উপজেলা ক্রিকেট দল।
খেলায় মেঘনা উপজেলার বিশাল ব্যবধানে জয়ী হওয়ায়, কুমিল্লা-১ আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূঁইয়া এমপি , মেঘনা উপজেলা দলের সকল খেলোয়াড় কোচ এবং টিম ম্যানেজমেন্ট কে শুভেচ্ছা জানিয়েছেন।
মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রতন সিকদার এবং নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় পৃথক পৃথকভাবে মেঘনা উপজেলা দলের সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন এবং কাঙ্খিত শিরোপা অর্জনের লক্ষ্য সকলকে উৎসাহ দিয়েছেন।
টুর্ণামেন্টে কুমিল্লা জেলার আঠারোটি উপজেলা অংশগ্রহণ করছে । টুর্নামেন্ট আয়োজন এবং সার্বিকভাবে সহযোগিতা করছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ( BPL) এর অন্যতম সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর কর্ণধার নাফিসা কামাল।
স্কোর:
লালমাই উপজেলাঃ
১৬২/৬ (২০ ওভার)
শামিম ৬৩ ( ৪২) ( মাত্র শেষ হওয়া অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের অলরাউন্ডার )
মেহেদি মারুফ ৫৭(৩৮) ( বিপিএল মাতানো মেহেদী মারুফ)
জোসি ৪-১৭-৩
সাজ্জাদ ৪-২৩-২
মেঘনা উপজেলাঃ
১৬৬/৫ (১৯.৩ ওভার)
রাকিব ৭১(৩১)* ( সাবেক অনুর্ধ্ব-১৯ খেলোয়াড় )
মাসুদ ২৯ (২১)*
ফলাফল: মেঘনা উপজেলা ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ -রাকিব।