চৌদ্দগ্রাম থেকে প্রায় সাড় ২১ হাজার ইয়াবাসহ আটক দুই

 

।। নিজস্ব প্রতিনিধি।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ভিতর থেকে ২১ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্্যাব-১১। যার বাজার মূল্য আনুমানিক ৬৫ লাখ টাকা। রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিপুর এলাকার একটি ফুড প্যালেসের সামনে ঢাকাগামী সন্দিগ্ধ নামের কাভার্ডভ্যান থেকে এ ইয়াবার চালান উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ তিন হাজার ৪০০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র্্যাব।

সোমবার (২৪ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লা র‌্যাব ১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব এসব তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দা গ্রামের মৃত হাসেম মোল্লার ছেলে মো. আরিফ মোল্লা (২৬) এবং একই জেলার মধুখালী থানার হাটঘাটা গ্রামের মো. দুলাল খাঁনের ছেলে মো. শাকিল খাঁন (১৯)।

র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এছাড়া মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Comments (0)
Add Comment