তিতাসে ‘আসমা লতিফ সার্জিকেয়ার হসপিটাল’র উদ্বোধন

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার তিতাস উপজেলায় ‘আসমা লতিফ সার্জিকেয়ার হসপিটাল’ নামে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার কড়িকান্দির ধানসিঁড়ি আবাসিক এলাকায় অবস্থিত হাসপাতালটি একটি অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল মুন্সী। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সংসদ সদস্য  মো. আমির হোসেন ভূঁইয়া।

ছবি : অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ার‌ম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন- দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ার‌ম্যান (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা) মেজর মোহাম্মদ আলী (অব.), তিতাস উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল শিকদার, তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলীসহ অন্যান্যরা।