মেঘনায় ৩ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় ৩ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার বিকেলে মেঘনা উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ  সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জে. (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার এ. এস. এম. মোসার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন।

মেলার প্রথম দিনে বৃক্ষপ্রেমী ও ক্রেতা-বিক্রেতাদের ভীড় দেখা গেছে।