||শাহিন আহমেদ||
বাংলাদেশ আওয়ামীলীগে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে তাঁতীলীগ দাউদকান্দি উপজেলা শাখার নেতাকর্মীরা।
শুক্রবার ২৩জুন উপমহাদেশের অন্যতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী, আলোচনা ও কেক কাটেন তাঁরা। দাউদকান্দি উপজেলা আ’লীগের প্রধান কার্যালয়ে কেক কাটেন তাঁতীলীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলো, তাঁতীলীগ দাউদকান্দি উপজেলা শাখার আহ্বায়ক মো. রুবেল হোসেন, সদস্য সচিব রুবেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল প্রধান সোহাগ, সদস্য আল আমিন, মোঃ জামাল হোসেন,আরিফুল ইসলাম, আরিফ খাঁন, মোঃ রায়হান, ইমরান আলী ও মেহেদী হাসান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তাঁতী লীগের নেতৃবৃন্দ।