দাউদকান্দিতে গ্রাম পুলিশের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বস্ত্র সামগ্রী বিতরণ করলেন, উপজেলা চেয়ারম্যান

 

||নিজস্ব প্রতিনিধি||

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্বরত গ্রাম পুলিশ বাহিনীর ১শত৪০জন নারী ও পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বস্ত্র বিতরণ করা হয়েছে।

(২৪ জুন,২০২০) বুধবার, দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বস্ত্র বিতরণ করেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)

এসময় উপস্থিত ছিলো,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম খাঁন, সহকারী কমিশনার সেলিম শেখ, উপজেলা আ’লীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, মহিলালীগ সভাপতি জেবুন নেছা ও ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম নয়ন, ইতালি প্রবাসী মোমেন খান ও স্থানীয় নেতৃবৃন্দ।

মেজর(অব.) মোহাম্মদ আলী বলেন, গ্রামীন আইনশৃঙ্খলা , নিয়ন্ত্রণে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করে থাকে। করোনার দুর্যোগের সময়, আপনারা অনসীকার্য ভূমিকা রেখে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী ও আপনাদের এই ত্যাগ সম্পর্কে অবগত আছেন, তাই আপনাদেরকে এমপি মহোদয়ের মাধ্যমে, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে উপহার হিসেবে বস্ত্রসামগ্রী পাঠিয়েছেন।

দাউদকান্দি উপজেলা নির্বাহি অফিসার কামরুল ইসলাম খান বলেন ,গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটা সদস্য দাউদকান্দি উপজেলা প্রশাসনের একটা অংশ, দেশের যেকোনো দুর্যোগে আপনারা গ্রামপর্যায়ে থেকে, নিজেদের সর্বোচ্চ দিয়ে মানুষের সেবায় পাশে থাকেন। তাই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের জন্য এই সামান্য উপহার।

Comments (0)
Add Comment