এমপি’র ডিও লেটারের প্রেক্ষিতে,বহুল প্রত্যাশিত গৌরীপুর বাজার সড়কের আরসিসি ঢালাই শুরু

 

||নিজস্ব প্রতিনিধি||

বহুল প্রত্যাশিত গৌরিপুর-হোমনা সড়কের, গৌরীপুর মোড় থেকে গৌরীপুর বাজার পর্যন্ত ভাঙ্গা সড়কের আরসিসি ঢালাই নির্মাণ কাজ শুরু হয়েছে।সাংসদ জেনারেল ভূঁইয়ার নির্দেশে ও ডিও লেটারের প্রেক্ষিতে, সড়ক ও জনপথ বিভাগ সড়কের নির্মাণ কাজ শুরু করেছে।

(২৩ জুন,২০২০) সোমবার রাত থেকেই সড়কের আরসিসি ডালাইয়ের নির্মাণ কাজ গৌরীপুর মোড় অংশ থেকে শুরু হয়েছে। বর্তমান প্রতিকূল আবহাওয়া ও করোনা পরিস্থিতির মধ্যেই অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করা হবে

উল্লেখ্য,দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক, এবং এটি অত্র এলাকার মানুষের প্রাণের দাবি হিসেবে রুপান্তরিত হয়েছিল। অবশেষে এমপির ডিও লেটার এর মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগ কাজটি করার অনুমোদনের মাধ্যমে, জনগণের প্রাণের দাবি বাস্তবে রূপান্তরিত হয়। জাতীয় সংসদ অধিবেশনে সড়কের নির্মাণ কাজের অনুমোদন দেওয়ায় এমপি জেনারেল ভূঁইয়া, সড়ক-সেতু ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নির্মাণ কাজ শুরু হওয়ায় গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক নোমান সরকার বলেন, এটি ছিল বৃহত্তর গৌরীপুর বাসীর প্রাণের দাবি, অবশেষে এমপি ডিও লেটারের মাধ্যমে এবং উপজেলা চেয়ারম্যান এর সার্বিক সহযোগিতায় সড়কের আরসিসি ঢালাইয়ের মাধ্যমে মুল রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা হয়। গৌরীপুরবাসী মাননীয় এমপি জেনারেল ভূঁইয়া ও উপজেলা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞ। সড়কের কাজটি শেষ হলে গৌরীপুরবাসী এর সুফল ভোগ করবে।

তিনি আরো বলেন, এমপির নির্দেশে উপজেলা চেয়ারম্যান সার্বক্ষণিক এই গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজের খোঁজ খবর রাখছেন, তিনি নিজে এসেও উন্নয়ন কাজে কোনো গাফিলতি আছে কিনা তা অত্যন্ত কঠোর ভাবে পর্যবেক্ষণ করছেন।
গৌরীপুরবাসি ও আশেপাশের তিন-চারটি উপজেলার যাতায়তকারীরা আগামী দুই মাসের মধ্যেই একটি অত্যাধুনিক চলাচল উপযোগী রাস্তা পাবেন।

Comments (0)
Add Comment