।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনা উপজেলার মেঘনা সদর ইউনিয়ন এবং দাউদকান্দির গৌরীপুরকে পৌরসভায় উন্নীত করতে সংসদের দাবি পেশ করেছেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জে. (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া।
রোববার বিকেলে জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনে বাজেট বক্তৃতায় তিনি এ দাবি করেন।
এ সময় জাতীয় সংসদে মেজর জে. (অব.) সুবিদ আলী ভূঁইয়া নিজের এলাকা ও কুমিল্লার সার্বিক উন্নয়নের জন্য ১০দফা দাবি পেশ করেন। দাবিগুলো হল-
১। ফেনী থেকে দাউদকান্দি হয়ে ঢাকা পর্যন্ত রেলপথ স্থাপন।
২। ব্যবসার প্রাণকেন্দ্র গৌরীপুরকে পৌরসভায় উন্নীত করা।
৩। নদীবেষ্টিত মেঘনা উপজেলাকে সমন্বিত সেচ প্রকল্পের আওতায় আনা।
৪। মেঘনা সদর ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করা।
৫। দাউদকান্দিতে স্থায়ী বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ।
৬। কাঁঠালিয়া, কালাডুমুর ও খিড়াই নদী খনন।
৭। দাউদকান্দিকে নদীবন্দরে রূপান্তর।
৮। দাউদকান্দিতে একটি স্টেডিয়াম ও সুপরিসর মিলনায়তন নির্মাণ।
৯। প্লাবন ভূমিতে মৎস্য চাষ নিয়ে এই অঞ্চলে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা।
এবং
১০। ভাটেরচর হইতে মেঘনা উপজেলা হয়ে হোমনা পর্যন্ত রাস্তা বাঁকাসোজা ও প্রশস্ত করণ।