।।নিজস্ব প্রতিনিধি।।
অসহায় এতিম ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাড়িয়ে বাংলাদেশে এই প্রথম ইতিহাস সৃষ্টি করলো হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজের শিক্ষক- শিক্ষার্থীরা।
(২১-২২ মে ২০২০) বৃহস্পতি ও শুক্রবার
কুমিল্লা ১ (দাউদকান্দি মেঘনা) সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভুইয়া নির্দেশে হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজে কলেজে কর্তৃপক্ষ এবং শিক্ষক- শিক্ষার্থীদের উদ্যোগে প্রথমধাপে শতাধিক শিক্ষার্থীদের বাসায় ঈদ উপহার প্রদান করা হয়।
এতে সার্বিক সহযোগিতা ও পরিকল্পনা করেন কলেজ অধ্যক্ষ, প্রফেসর মো: জাকির হোসেন, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসানপুর শহীদ নজরুল সরকারি (ডিগ্রি) কলেজ শিক্ষক পরিষদ সেক্রেটারি জনাব মো: শরিফুল ইসলাম ভূইয়া।
অত্র কলেজের অধ্যক্ষ বলেন,শিক্ষার্থীরা রমজানুল মোবারক ও (কোভিড-১৯) এর কঠিন সময় পার করছে।এই মুহুর্তে অসহায়, এতিম ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনায় যেন ব্যত্যয় না ঘটে সেই লক্ষ্যে হাসানপুর কলেজ পরিবার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার গুনগত মান ও টেকসই শিক্ষার লক্ষ্য অর্জনে শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যাপারে আরো গতিশীল হবে।আগামী দিনগুলোতে দেশ ও সমাজের জন্য কল্যাণ বয়ে আনবে বলে এই আশাবাদ ব্যক্ত করেন।
অধ্যক্ষ আরো বলেন, এই কঠিন সময়ে প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের সবাইকে সর্বোচ্চ সতর্কতা,সাবধানতা অবলম্বন করতে হবে। ঘরে থাকতে হবে,সুস্হ থাকতে হবে। শিক্ষার্থীদেরকে প্রতিদিন কিছু লেখা-পড়া করতে হবে। লেখাপড়া অব্যাহত রাখা ও সুস্হ থাকার বিকল্প নাই।প্রকৃত একজন মানুষ হয়ে শিক্ষার্থীরা যাতে রাষ্ট্রের ভবিষ্যৎ কর্ণধার হতে পারে, এ তথ্যটি নিজের জীবনে বাস্তবায়ন করা হচ্ছে পদক্ষেপটির মুখ্য উদ্দেশ্য,এই (কোভিড-১৯) এর মহামারিতে সংশ্লিষ্ট সকল ডাক্তার,প্রশাসন ও সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি আরো বলেন, আমরা আগামি তে আমাদের সহকর্মী, উপজেলা প্রশাসন ও শিক্ষার্থীদের সাথে নিয়ে এই ধারা অব্যাহত রাখবো। ইনশাল্লাহ।
কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ শাহাদাত হোসেন বলেন, আমরা শিক্ষার্থী হিসেবে অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনা মেনে মানব কল্যান কাজে যুক্ত হতে পেরে আনন্দিত। কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহিদ হাসান বলেন, কলেজের পরিবেশ বজায় রাখতে আমরা যেভাবে সহযোগীতা করছি তেমনি ভাবে অধ্যক্ষ মহোদয়ের সুন্দর উদ্যোগ ও নির্দেশনায় কাজ করতে পেরে গর্বিত।
সে সময় সার্বিক সহযোগিতায় করেন কলেজ ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক এবং কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ
মাঠ পর্যায় পর্যবেক্ষণ করেন অত্র কলেজের সম্মানিত শিক্ষক মুহাম্মদ সুলাইমান ও নুরুল ইসলাম।
এই মহত কাজটি যাদের প্ররিশ্রম ও সহযোগীতায় সম্পাদন হয়েছে, কলেজ ছাত্রলীগের আরিফ হোসেন বিল্লাল হোসেন,সালেহ মূসা,শামিম,মর্তুজা,পারভেজ,শাহ আলম, আল আমিন,হাসান প্রমূখ।
এই সেবার আওতায় ছিলেন, মুন্সিগঞ্জের, গজারিয়া উপজেলা,চাঁদপুর এর মতলব উত্তর, কচুয়া, কুমিল্লা জেলার দাউদকান্দি, মেঘনা, হোমনা ও তিতাস উপজেলার হাসানপুর এস.এন. সরকারি কলেজের শিক্ষার্থীরা।