রাজনীতি জনগণের সঙ্গে সম্পৃক্ত, তাদের সেবা করলে প্রতিদান দেয় : সুবিদ আলী ভূঁইয়া

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ  সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জে. (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, রাজনীতি জনগণের সঙ্গে সম্পৃক্ত, জনগণের সেবা করলে তারা প্রতিদান দেয়।

সম্প্রতি অনলাইন টিভি ‘মেঘনা নিউজ’-এ দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, মেঘনার একটি গ্রুপ ষড়যন্ত্র করে মেঘনাকে হোমনার সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল। এ নিয়ে নির্বাচন কমিশন ড্রাফ্টও করেছিল। এরপর নির্বাচন কমিশনে আমার মতামত ব্যক্ত করি এবং বলি, আমি ৩৫ বছর পর দাউকান্দি ও মেঘনা আসন আওয়ামী লীগকে উপহার দিয়েছি। দাউদকান্দিতে যেমন উন্নয়ন করেছি- একইভাবে মেঘনাতেও উন্নয়ন করেছি। সার্বিক বিবেচনায় মেঘনাকে দাউদকান্দির সঙ্গে পুনরায় পুনর্বহাল রাখে কমিশন।

এ সময় তিনি আরও বলেন, কুচক্রি মহল এমপি হওয়ার জন্য এই উলটপালটের চেষ্টা করেছিল। এমপি হতে চাওয়া দোষের কিছু না। চাইতেই পারে। কিন্তু আগে তো জনগণের জন্য কাজ করতে হবে। কিছু পেতে হলে কিছু দিতে হয়। জনগণের জন্য কাজ করলে জনগণ এমনিতেই দিবে।