‘সেন্টমার্টিন বিক্রির আশ্বাসে বিএনপির ক্ষমতায় আসার স্বপ্ন বাংলার মানুষ পূরণ হতে দেবে না’   

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, সেন্টমার্টিন দ্বীপ বিক্রি করার আশ্বাসে বিএনপির ক্ষমতায় আসার স্বপ্ন বাংলার মানুষ পূরণ হতে দেবে না।

শুক্রবার (২৩ জুন ২০২৩) বিকেলে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজিত দলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে ‘সেন্টমার্টিন দ্বীপ বিক্রি করবো না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যকে স্বাগত জানিয়ে দাউদকান্দিতে মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  একথা বলেন।

এসয় জেনারেল ভূঁইয়া আরও বলেন, বাংলাদেশের মানুষের সম্পদ অন্যদের কাছে বিক্রির আশ্বাসে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তাদের হুশিয়ার করে বলে দিতে চাই- ১৯৭১ সালে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। বাংলার মানুষের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসার চেষ্টা করলে এদেশের মানুষ বিএনপিকে দেশ ছেড়ে পালানোর সুযোগটুকুও দেবে না।  তিনি বলেন, আমাদের দেশের মাটি ব্যবহার করে কোনো জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, অ্যাটাক করবে, এটা বাংলার মানুষ মেনে নেবে না।

অনুষ্ঠানে দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ,ছাত্রলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ, তাঁতী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment