জিংলাতলী ইউপি চেয়ারম্যান আলমগীরের অত্যাচারের বিরুদ্ধে সর্বস্থরের মানুষের মানববন্ধন

।। নিজস্ব প্রতিনিধি।।

কৃষি জমি দখলের অভিযোগ এনে কুমিল্লার দাউদকান্দির জিংলাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর ও তার সহযোগীদের  বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় সর্বস্থরের জনগণ।

রোববার (২৩ জুন ২০১৯) সকাল ১০টা থেকে প্রায় এক ঘন্টাব্যাপী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ  মানববন্ধন করে তারা।

গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করছেন ভুক্তভোগী কৃষকরা।

এলাকাবাসীর অভিযোগ, চেয়ারম্যান আলমগীর হোসেনসহ তার সাঙ্গপাঙ্গরা দীর্ঘদিন ধরে নিরীহ কৃষক ও দিনমজুরদের জায়গা-জমি জোরপূর্বক দখল করে মাছ চাষ করে আসছে, বছর শেষে সেই মাছ বিক্রি করছে কোটি টাকা। এই অন্যায়ে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী প্রতিবাদ করলে চেয়ারম্যান আলমগীর নিরীহ মানুষের বিরুদ্ধে তার অবৈধ মাছের প্রকল্প থেকে মাছ চুরির মিথ্যা অভিযোগ এনে তার সহযোগীদের দিয়ে মামলা করায়।  মিথ্যা মামলা ও হত্যার হুমকিসা নানাভাবে ভুক্তভোগী এবং প্রতিবাদী কৃষকদের হয়রানি করে আসছিল আলমগীর ও তার সাঙ্গপাঙ্গরা। এই অন্যায়-অত্যাচারের বিরুদ্ধেই আজকের এই প্রতিবাদী মানববন্ধন করা হয় বলে জানায় তারা।

অভিযুক্ত চেয়ারম্যান আলমগীর।

মানবন্ধনের অংশ নেওয়া জিংলাতলী ইউনিয়নের নারী-পুরুষরা আরও জানায়, বিগত ঈদুল ফিতরের দিন আলমগীর চেয়ারম্যান তার সাঙ্গপাঙ্গদের নিয়ে এলাকাবাসীর জমি দখল করতে যায়। এ সময় এলাকাবাসী একত্রিত হয়ে আলমগীর ও তার বাহিনীকে প্রতিহতের চেষ্টা করে। তখন আলমগীর ও তার বাহিনী অবৈধ অস্ত্র দিয়ে গ্রামবাসীকে উদ্দেশ্য করে গুলি করে পালিয়ে যায়। সেদিন একজন সন্ত্রাসীকে গুলির খোসসাহ ধরে পুলিশে সোপার্দ করে স্থানীয়রা।