গৌরীপুরে বাজারে “টাকার বিনিময়ে মার্কেট খোলা” মিথ্যা সংবাদ প্রচারে ব্যবসায়ীদের কালো কাপড় বেঁধে প্রতিবাদ

||নিজস্ব প্রতিনিধি||

দাউদকান্দির গৌরীপুর বাজার টাকার বিনিময়ে মার্কেট খোলার মিথ্যা সংবাদ সংবাদমাধ্যমে প্রকাশিত করায় গৌরীপুর বাজারের ব্যবসায়ীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ সমাবেশ করেন।

(২৩ মে,২০২০) শনিবার, কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে টাকার বিনিময়ে মার্কেট খোলার মিথ্যা সংবাদ প্রচারে প্রতিবাদ করেছে ব্যবসায়ীরা ৷
শনিবার গৌরীপুর বাজারে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন বাজারের দোকান মালিক সমিতি। জানা যায় সাম্প্রতিক সময়ে গৌরীপুর বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে দোকান খোলার নামে চাঁদা আদায়ের মিথ্যা অভিযোগ এনে সংবাদ প্রচার করা হয় ৷

মিথ্যা সংবাদ প্রচার করায় তীব্র প্রতিবাদ জানায় বাজারের ব্যবসায়ীরা ৷ বাজার কমিটির সুত্রে জানা যায় কতিপয় সাংবাদিক নিজেদের সুবিধা ও কিছু কুচক্রী মহলের ইঙ্গিতে গৌরীপুর বাজারের ভাবমূর্তি ক্ষুন্নের লক্ষে এ মিথ্যা সংবাদ প্রকাশ করে।

প্রচারিত সংবাদ পত্রে বাজার কমিটির সভাপতির বক্তব্য উল্লেখ্য করে সংবাদে আসলেও, সভাপতি হাজী ওমর আলীর সাথে কথা বললে তিনি তা অস্বীকার করেন।তিনি বলেন, সরকারি নিয়মাবলী মেনে গৌরীপুর বাজারের দোকান খোলা হয়েছে, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগতি আছেন, সংবাদ মাধ্যমে যা ছাপা হয়েছে তা ভুল।

বাজার কমিটির সাধারন সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ প্রচারের বিষয়টি নিয়ে, সাধারন সম্পাদক নোমান সরকার বলেন, প্রচলিত দুটি পত্রিকার সাংবাদিক মিথ্যা এবং বানোয়াট খবর প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে, এবং সংবাদমাধ্যমের মত একটি পবিত্র মাধ্যমকেও কলঙ্কিত করেছে। শুধুমাত্র অর্থের লোভে এবং ষড়যন্ত্রকারীদের সাথে আতাত করে গৌরীপুর বাজারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এরা অপপ্রচার করেছে, তিনি আরো বলেন এ বিষয়ে কর্তৃপক্ষ অবগত আছেন তারাই সুষ্ঠু বিচার করবেন।

পরে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান সরেজমিনে এসে ব্যবসায়ীদের সাথে কথা বলেন ও ঘটনায় সুষ্ঠু তদন্ত করেন।

Comments (0)
Add Comment