।। নিজস্ব প্রতিনিধি ।।
অনুষ্ঠিত হল কুমিল্লা আদর্শ সদর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। শহরের ঐতিহাসিক টাউন হল ময়দানে বুধবার সকাল ১০টায় এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। এনামুল হক শামীমের চাচা মারা যাওয়ায় উদ্বোধনের পরই তিনি সম্মেলনস্থল ত্যাগ করেন।
ছবি : বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমসহ অন্যান্যরা।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন. বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন: কুমিল্লা (দক্ষিণ) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেলমন্ত্রী মুজিবুল হক এমপি। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি। এতে সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক কাজী আবুল বাসার। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা) মেজর (অব.) মোহাম্মদ আলী, দা্উদকান্দি পৌরসভা মেয়র নাসিম ইউসুফসহ অন্যান্যরা বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে অংশ নেন।
ছবি : মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা) মেজর (অব.) মোহাম্মদ আলী এবং অন্যান্যরা।
দীর্ঘ ১৪ বছর পর কুমিল্লার আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিকএই সম্মেলনে নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে যোগ দেয়পুরো শহর জুড়েই যেন ছিল আনন্দের বন্যা। সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে টাউন হল মাঠে উপস্থিত হয় নেতাকর্মীরা।
সম্মেলনের শেষের দিকে প্রধান বক্তা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন। এতে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন বর্তমান আহবায়ক অধ্যক্ষ কাজী আবুল বাসার, সাধারণ সম্পাদক করা হয়েছে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েলকে। কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে কাজী মোজাম্মেল হক, মামুনুর রশিদ মামুন, আলহাজ্ব সেকান্দর আলী, ইকবাল হোসেন বাহালুল, আবুল কালাম আজাদ, আলহাজ্ব আমিনুল হক, গাজী মোহাম্মদ সেলিমসহ ৯জনকে।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আহমেদ নিয়াজ পাভেল, কাজী খোরশেদ আলম ও আবুল কাদির।
সদর আওয়ামী লীগের কমিটি ঘোষণার মধ্য দিয়ে বিকেল ৩টার দিকে শেষ হয় বহুল আকাঙ্খিত এ সম্মেলন।