মৃত মামুনের পরিবারের পাশে মেজর (অব.) মোহাম্মদ আলী

 

|| নিজস্ব প্রতিনিধি ||
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হুগুলিয়া গ্রামে জমি- জমা নিয়ে বিরোধের জেরে নিহত মামুনের পরিবারের ভরণপোষণের জন্য খাদ্য সামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়েছে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী।
মঙ্গলবার (২২ জুলাই) নিহতের নিজ বাড়ি গৌরীপুরের হুগুলিয়া গ্রামে তার পরিবারের কাছে এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়ন, উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারি তৌহিদুল ইসলাম পলাশ, নাঈমুর রহমান রাব্বি ও পাবলিক রিলেশন অফিসার সানি হাসান ও গৌরীপুর ইউনিয়ন ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দরা।

এছাড়া দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধিদের সহায়তায় নিহত মামুনের দুই বছর বয়সী কন্যা সন্তান মুনাইয়া আক্তার শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হয়।
তবে, উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে নিহত মামুনের স্ত্রী ও তার পরিবারের অন্য সদস্যরা ধন্যবাদ জনান উপজেলা চেয়ারম্যান মজর (অব.) মোহা্ম্মদ আলী ও তার পাঠানো লোকজনদের। এসময় নিহতের স্ত্রী জোছনা আক্তার দাউদকান্দি নিউজকে বলেন, পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন তার স্বামী মামুন। স্বামীর অকাল মৃত্যুতে পরিবারটিতে আর্থিক অসচ্ছলতাসহ ও সামাজিকভাবে বিপর্জয় নেমে এসেছে। এসময়ে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান তাদের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি স্বামীর হত্যাকারীদের বিচার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

Comments (0)
Add Comment