দাউদকান্দিতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

||নিজস্ব প্রতিনিধি|| দাউদকান্দির সৈয়দখারকান্দি গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

মঙ্গলবার(২১ জুলাই,২০২০ )দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নির্দেশে উপজেলার পদুয়া ইউনিয়নের সৈয়দখাঁর কান্দি গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে হাজী মৃত মোয়াজ্জেমের বাড়ির জীবন মিয়ার পরিত্যক্ত লাকড়ির ঘরের ভিতরে রাত ১০ টা ৪৫ মিনিটে এসআই (নি.) সুজন দত্ত সঙ্গীয় এএসআই(নি.) আমির হোসেন,এএসআই শরিফুল ইসলাম,এএসআই প্রদীপ দাশ(নি.)এএসআই ছোটন পাল(নি.) অভিযান চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ৩.২ বোরের ব্যবহৃত গুলি, ১টি দেশীয় পাইপগান, ১টি দেশীয় একনলা বন্ধুকের অংশ বিশেষ অস্র তৈরীর অন্যান্য সরঞ্জাম উদ্ধারসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেন।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন সৈয়দখাঁর কান্দি গ্রামের সাহাবুদ্দিনের ছেলে রিপন(৩৯) বেপারি,তুজারভাঙা বর্তমানে বলদাখাল গ্রামের মৃত রমিজউদ্দিনের ছেলে শাহপরান(২২),দাউদকান্দি বাজারের মৃত আনোয়ার হোসেনের ছেলে জাকির(৩৩) ও নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার দিঘী বরাবো এলাকার মৃত সুরুত উল্লাহর ছেলে হযরত আলী(৩৫)।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, দাউদকান্দি মডেল থানা পুলিশ সন্ত্রাস চুরি-ডাকাতি নির্যাতন বন্ধে বদ্ধপরিকর। আইজিপির নির্দেশের পর থেকে উপজেলার অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে মডেল থানার পুলিশ কাজ করে যাচ্ছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

Comments (0)
Add Comment