দাউদকান্দিকে বিএনপি-জামায়াতের দালাল মুক্ত করার ঘোষণা উপজেলা যুবলীগের

।।নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দি উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২২২ জুন ০১৯) বেলা ৩টায় দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেনের। পরিচালনা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ ও মেহেদী হাসান সুমন। সভায় দাউদকান্দি উপজেলা ও সংগঠনকে বিএনপি-জামায়াতের দালাল মুক্ত করার ঘোষণা দেন নেতৃবৃন্দ। এতে দাউদকান্দি উপজেলা, পৌরসভা ও সকল ইউনিয়নের আহবায়ক, সদস্য এবং যুবলীগের সকল নেতৃবৃন্দ অংশ নেন।

ছবি : যুবলীগের বর্ধিত সভার একাংশ

সভাপতির বক্তব্যে যুবলীগের আহবায়ক আনোয়ার  বলেন, দাউদকান্দির মাটি জেনারেল ভূইয়ার ঘাঁটি এবং আগামীর দাউদকান্দি -মেঘনার কর্ণধার, মেজর মোহাম্মদ আলী (অব.) ভাইয়ের হাত ধরে দাউদকান্দি উপজেলা যুবলীগ আরো শক্তিশালী ও সুসংগঠিত হচ্ছে। দাউদকান্দির মাটিতে কোন দালাল এবং নৌকার বিরোধিদের ঠাঁই হবে না।

এ সময় যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ বলেন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ একটি শক্তিশালী সুসংগঠিত সংগঠন, গত নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে যুবলীগ বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এবং নৌকার পক্ষে আগামীতেও ইনশাআল্লাহ বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

সভায়  আরও  বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সুমন। পৌর যুবলীগের আহবায়ক আহসান হাবীব মিলন, সুমন চৌধুরী, সুমন শিকদার ও অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় আগামী কিছু দিনের মধ্যেই  সকল ইউনিয়নে ও ওয়ার্ডে বর্ধিত সভা ও সম্মেলন করে কমিটি করার ঘোষণা দেয়া হয়।