স্বল্প আয়ের মানুষের মাঝে ‘আসিফ সরদারের’ ঈদ সামগ্রী উপহার বিতরণ

 

||নিজস্ব প্রতিনিধি||

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী মানবিক নির্দেশনায় স্বল্প আয়ের মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, ঈদ সামগ্রী উপহার বিতরণ করেন আসিফ সরদার।

(২২ মে,২০২০) শুক্রবার ,দাউদকান্দি উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক আসিফ সরদারের নিজস্ব অর্থায়ন ও সরদার বাড়ির প্রবাসীদের অর্থায়নে বিটেশ্বর ইউনিয়নের, নোয়াদ্দা, নৈয়াইর, কাঁদিয়ারভাঙ্গা, বীরবাগগোয়ালী,দুর্গাপুর গ্রামের ২০০ জন অসহায়, কর্মহীন স্বল্প আয়ের পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আসিফ সরদার বলেন, করোনা পরিস্থিতিতে দেশে দীর্ঘ লকডাউন থাকায়, স্বল্প আয় এবং দিনমজুর মানুষেরা কর্মহীন হয়ে পড়ায় অভাবে অনটনে দিন যাচ্ছে। তাই দাউদকান্দি উপজেলা চেয়ারম্যানের মানবিক আহবানে সাড়া দিয়ে নিজস্ব অর্থায়নে এই মানুষ গুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এর আগেও আমার নিজস্ব অর্থায়নে কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি।

তিনি আরো বলেন, আমার এই সামান্য চেষ্টা যদি একজন মানুষের মুখে হাসি ফোটে তাতেই আমার এই চেষ্টা সার্থক হবে। এসময় তিনি বিত্তবান মানুষদেরকে, অসহায় কর্মহীন মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য বিনীত অনুরোধ জানান।

নোয়াদ্দা গ্রামের নজরুল মিয়া ঈদ সামগ্রী পেয়ে বলেন, আসিফ ভাই ও সরদার বাড়ির বিদেশী থাকা ভাইয়েরা, আমগো দুঃখে-সুখে পাশে থাকে, এর আগেও খাওয়ার জন্য চাইল,ডাইল দিছে, এখন বাচ্চাগো নিয়া ঈদ করার জন্য চিনি সেমাই দিলো ।

উল্লেখ্য পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, এবং করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া স্বল্প আয়ের মানুষদের মাঝে ঈদ সামগ্রী (সেমাই, চিনি, নুডুলস, গুড়া দুধ) এবং ১০ জন নারী এবং ১০ জন পুরুষশের মাঝে পাঞ্জাবি ও শাড়ি বিতরণ করা হয়।

Comments (0)
Add Comment