||নিজস্ব প্রতিনিধি||
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী মানবিক নির্দেশনায় স্বল্প আয় ও অসহায় কর্মহীন ৩০০ পরিবারের মাঝে পবিত্রঈদুল ফিতর উপলক্ষে, ঈদ সামগ্রী উপহার বিতরণ করেন যুবলীগ নেতা আক্তার হোসেন মুন্না।
(২২ মে,২০২০) শুক্রবার , ইলিয়টগঞ্জ(উঃ) ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি,আক্তার হোসেন মুন্না নিজস্ব অর্থায়নে, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ৩০০ কর্মহীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আকতার হোসেন মুন্না বলেন, করোনা পরিস্থিতিতে দেশে দীর্ঘ লকডাউন থাকায়, স্বল্প আয় এবং দিনমজুর মানুষেরা কর্মহীন হয়ে পড়ায় অভাবে অনটনে দিন যাচ্ছে। তাই দাউদকান্দি উপজেলা চেয়ারম্যানের মানবিক আহবানে সাড়া দিয়ে নিজস্ব অর্থায়নে এই মানুষ গুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এর আগেও আমার নিজস্ব অর্থায়নে কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ, রমজান মরমজান মাসের শুরু থেকে প্রতিদিন ১০০ জন পথচারীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি।
তিনি আরো বলেন, আমার এই সামান্য চেষ্টা যদি একজন মানুষের মুখে হাসি ফোটে তাতেই আমার এই চেষ্টা সার্থক হবে। এসময় তিনি বিত্তবান মানুষদেরকে, অসহায় কর্মহীন মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য বিনীত অনুরোধ জানান।
ইউনিয়নের কুশিয়ারা গ্রামের হাফেজ মিয়া ঈদ সামগ্রী পেয়ে বলেন, মুন্না ভাই করোনা ভাইরাস এর প্রথম থেকেই আমাদের সাহায্য সহযোগিতা করছে, এখন আবার ঈদ উপলক্ষে আমাদের ঈদের বাজার কইরা দিতাছে!
উল্লেখ্য পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবং করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া স্বল্প আয়ের মানুষদের মাঝে বিতরণ করা ঈদ সামগ্রীতে আছে সেমাই, চিনি, নুডুলস, গুড়া দুধ, কিসমিস ।