বিডি ট্যাক্স টেকনোলজি লি.-এর সঙ্গে মোবিলিটি ওয়ান বাংলাদেশ লিমিটেডের চুক্তি স্বাক্ষর

।। নিজস্ব প্রতিনিধি ।।

বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেডের এর সঙ্গে মোবিলিটি ওয়ান বাংলাদেশ লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে মোবিলিটি অন বাংলাদেশ লিমিটেডের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর করা হয়। এতে বিডি ট্যাক্সটেকনোলজি লিমিটেডের পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান, (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা) মেজর (অব.) মোহাম্মদ আলী এবং মোবিলিটি ওয়ান বাংলাদেশ লিমিটেডের পক্ষে কোম্পানির প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসান স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় bdtax.com.bd সাইটের মাধ্যমে গ্রাহকগণ মোবাইলের মাধ্যমে পেমেন্ট দিতে পারবেন। ফলে রাজস্ব আদায়ে bdtax.com.bd সরকারকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সহযোগিতা দিতে পারবেন। ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে বর্তমান সরকারের ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নে এই চুক্তি স্বাক্ষর মাইলফলক হয়ে থাকবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন : মেঘনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও রংপুর-৫ আসনের সংসদ সদস্য এইচ.এন আশিকুর রহমান, বঙ্গবন্ধুর স্যাটেলাইট প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রভিত্তিক স্পেস পার্টনারশিপ ইন্টান্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ও বিডি টেক্স টেকনোলজি লিমিটেডের বোর্ড অব চেয়ারম্যান শফিক আহমেদ চৌধুরী, সিলিকন ভ্যালিভিত্তিক ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান ক্লাউডলির প্রতিষ্ঠাতা ও বিডি টেক্স টেকনোলজি লিমিটেডের পরিচালক শাহ রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

উল্লেখ্য, অনলাইনের মাধ্যমে দেশের প্রথম আয়কর জমার দেয়ার সফটওয়্যার কোম্পানি বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড ‘বাংলাদেশ স্টারটাপ অ্যাওয়ার্ড ২০১৭ অর্জন করে। বাংলাদেশের রাজস্ব খাতে ডিজিটালাইজেশন এবং তথ্য প্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য ভূষিত গুরুত্বপূর্ণ্ এই অ্যাওয়া্র্ড- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছ থেকে গ্রহণ করেন  বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও সিইও জুলফিকার আলি।

এছাড়াও বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড ‘ডেইলি স্টার আইসিটি অ্যাওয়া্র্ড ২০১৭’র মনোনয়নও অর্জন করে।

যাত্রা শুরুর অল্প সময়ের মধ্যেই গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয় বিডি ট্যাক্স টেকনোলজি লিমিটেড।বর্তমানে এই প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা ১৭০০ হাজার।