|| শাহিন আহমেদ || ইতিহাসের বর্বরোচিত ২১ শে আগস্টের গ্রেনেড হামলায় জড়িত সকল অপরাধী ও গ্রেনেড হামলার সাথে জড়িত মাস্টারমাইন্ডদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি ও বাকি দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি নিয়ে দাউদকান্দিতে কুমিল্লা (উ:) জেলা জাতীয় শ্রমিক লীগ মানববন্ধন করেছে।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে দাউদকান্দির কাউন্টারে অবস্থিত কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের প্রধান কার্যালয়ে কুমিল্লা (উ:) জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিব উদ্দিন রকিবের উপস্থিতিতে প্রথমে ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়। শেষে গ্রেনেড হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ রকিব উদ্দিন বলেন, আগস্ট মাস বাঙালি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী কুচক্রী মহলের ষড়যন্ত্রের মাস। বাঙালি জাতির জন্য শোকের মাস।
২০০৪ সালে যারা বর্বরোচিত গ্রেনেড হামলা চালিয়েছিলো তারাই ১৯৭৫ এর ১৫ আগস্টে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারে হত্যাকারী ও দোসর।
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন এই আগস্ট মাসেই এই মাসেই যেনো ষড়যন্ত্র ও দুষ্কৃতিকারীদের ফাঁসির রায় কার্যকর করে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করা হয়।
তিনি আরো বলেন, ২১শে আগস্টের গ্রেনেড হামলাকারীরা দেশে গণতন্ত্র চায়না। তাদের প্রেতাত্মাদের জনগণ ব্যালটের মাধ্যমে প্রত্যাক্ষান করেছে।
এসময় উপস্থিত ছিলেন,সাবেক ছাত্রনেতা ও উপজেলা শ্রমিকলীগ নেতা মোঃ মোশারফ, পৌর যুবলীগ নেতা মুরাদ চৌধুরী সুমন, দাউদকান্দি পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ আবু সায়েদ বাবু, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক মোঃ আকাশ, উপজেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক মোঃ শাওনসহ উপজেলা ও পৌর শ্রমিক লীগের নেতৃবৃন্দরা।