বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হচ্ছে Apache attack helicopter

 

||নিজস্ব প্রতিনিধি|| বাংলাদেশ সেনাবাহিনীর “Apache Attack Hellicopter” ক্রয়ের সম্ভাবনা কথা জানিয়েছেন সেনা কতৃপক্ষ।

বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে তাদের এভিয়েশন উইং চালু করেছে এবং এর আধুনিকায়ন এ সরকার অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্র যুক্ত করছে।

এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত করা হচ্ছে আমেরিকার বিখ্যাত “Apache attack hellicopter”
ইতোমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে।

প্রথম পর্যায়ে ২টি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা হবে এবং এটি “anti tank warfare” এর জন্য প্রস্তুত করা হবে।

আপাচি ‌অ্যাটাক হেলিকপ্টার হলো টুইন টার্বোস্যাফ্ট অ্যাটাক হেলিকপ্টার। এটি দুই জন ক্রু দ্বারা পরিচালিত হয় এবং অত্যাধুনিক ল্যান্ডিং গিয়ার সংযুক্ত করা থাকে।

এতে চারটি হার্ডপয়েন্ট থাকে যেগুলোতে “AGM 114 Hellfire” মিসাইল বহন করা যায়। একইসাথে “HYDRA 70” রকেটপডে যুক্ত করা যায়।

এতে “নউজ মাউন্টেড সেন্সর সিস্টেম” থাকায় অতি সহজেই “টার্গেট ‌অ্যাকুজিশন” এবং ” নাইট ভিশন সিস্টেম ” ব্যবহার করে যেকোনো আবহাওয়ায় রাতে বা দিনে মিশন সফলভাবে সম্পন্ন করা যায়।

“Apache attack helicopter “ প্রতিটি কিনতে বাংলাদেশের খরচ হবে ৪৫০ কোটি টাকা (মিসাইল ছাড়া)।

এটি ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তিমত্তা বৃদ্ধি পাবে এবং আরো বেশি দক্ষতার সঙ্গে মিশন পরিচালনা করতে পারবে।

সূত্র: বাংলাদেশ মিলিটারি আফেয়ারস।

Comments (0)
Add Comment