||নিজস্ব প্রতিনিধি||
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নতুন করে ১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে গত দুই মাসের মধ্যেই উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০০,শ ছাড়িয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহিনুর আলম সুমন দাউদকান্দি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, গত ১৯ জুন ২৫ টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ১১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
উপজেলায় একটি পৌরসভা ও ১৫ টি ইউনিয়নে মোট আক্রান্ত একশত ৪ জন। এর মধ্যে দাউদকান্দি পৌর সদরে ৪৫ জন, পাঁচগাছিয়া ইউনিয়ন ০৬ জন, বিটেশ্বর ইউনিয়ন ০৫ জন, বারপাড়া ইউনিয়ন ০৫ জন, গৌরীপুর ইউনিয়ন জন ৩১ জন , ইলিয়টগঞ্জ (উ:) ইউনিয়ন ০৫ জন, ইলিয়টগঞ্জ (দ:) ০৩ জন, জিংলাতলী ইউনিয়ন ০৩ জন করোনা পজেটিভ হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এখন পর্যন্ত উপজেলায় হোম আইসোলেশনে আছেন ৬০ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ০৩ জন, আইসোলেশন মুক্ত হয়েছেন ৩০ জন।
উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত কেউ মারা যায়নি।
প্রাপ্তসূত্র: দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য বিভাগ।