আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ই. আব্দুস সবুরের বাবার জানাজার নতুন সময় নির্ধারণ

।। নিজস্ব প্রতিনিধি।।

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কুমিল্লার দাউদকান্দির কৃতী সন্তান ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুরের বাবা বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সামাদের জানাজার নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

 নতুন সময় অনুযায়ী মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল(২২ এপ্রিল ২০১৯)সোমবার সকাল ১০টায় ঢাকার বাসার নিকটে, গ্রীন কর্নার জামে মসজিদে(গ্রীন রোড, ধানমন্ডি, ঢাকা।)

দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আগামীকাল (২২ এপ্রিল ২০১৯)সোমবার বাদ জোহর, স্থান : মরহুমের নিজ বাড়ি- দাউদকান্দি উত্তর ইউনিয়নের বাহেরচর গ্রামে। মরহুমের পরিবারিক সূত্র জানায়, তাঁর বড় ছেলে আজ রাতে অস্ট্রেলিয়া থেকে দেশের ফিরবেন, তাই জানাজার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার (২১ এপ্রিল ২০১৯) দিবাগত রাত ১২টায় বার্ধক্যজনীত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সামাদ। তাঁর মৃত্যুতে শোকেয়া ছায়া নেমে আসে দাউদকান্দির সামাজিক অঙ্গনে। গভীর শোক প্রকাশ করেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের টানা তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এবং  দাউদকান্দি ‍উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ (অব.)সহ অন্যান্যরা।