দাউদকান্দিতে ১১তম “যারিফ আলী স্মৃতি বৃত্তি” পরীক্ষা অনুষ্ঠিত

 

||নিজস্ব প্রতিনিধি||

কুমিল্লার দাউদকান্দিতে মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ১১তম “যারিফ আলী স্মৃতি বৃত্তি পরীক্ষা” অনুষ্ঠিত হয়েছে।

ছবি: যারিফ আলী স্মৃতি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের একাংশ।

শুক্রবার (২০শে ডিসেম্বর, ২০১৯) দাউদকান্দি উপজেলার অন্যতম সেরা বিদ্যাপীঠ জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রচণ্ড শীতকে উপেক্ষা করে দাউদকান্দি উপজেলার প্রত্যন্ত অঞ্চল এবং বিভিন্ন প্রাথমিক ও কিন্ডারগার্ডেন থেকে রেজিস্ট্রেশনকৃত  ১০৫৯ জন ছাত্র-ছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

উল্লেখ্য, যারিফ আলীর জন্ম ১৯৯৯ সালের ১৫ ডিসেম্বর দাউদকান্দি উপজেলার জুরানপুর গ্রামের সম্ভ্রান্ত ভূঁইয়া পরিবারে। বাবা মেজর (অব.) মোহাম্মদ আলী, বর্তমানে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান। মা- ক্যাডেট রোহানী আমরীন। দাদা মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া, এমপি ও দাদি জনাবা মাহমুদা ভূঁইয়া।

২০০৭ সালের ২২ অক্টোবর রাজশাহী সেনানিবাস থেকে বাবা-মায়ের সাথে ঢাকা ফেরার পথে নাটোরের হাটিকুমরুল নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান যারিফ আলী। এতে স্তব্দ করে দেয় জেনারেল ভূঁইয়ার গোটা পরিবারকে। নাতির অকাল মৃ্ত্যুতে শোকে মূহ্যমান দাদা-দাদী নির্বাক হয়ে পড়েন। যারিফ আলীর স্মৃতিকে অম্লান করে রাখার জন্য যারিফের দাদা-দাদী দাউদকান্দি ও মেঘনা উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীদের মাঝে ২০০৯ সালে যারিফ আলী স্মৃতি বৃত্তি প্রবর্তন করেন। দাউদকান্দি ও মেঘনার কোমলমতি ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে যারিফ আলী স্মৃতি বৃত্তি  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

Comments (0)
Add Comment