জোসেফস’৯৭ এর সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের  এসএসসি ১৯৯৭ ব্যাচের প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘জোসেফস’৯৭’ এর  এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৫ ঘটিকায়  রাজধানী ঢাকার বাংলামটরস্থ ডিকে গ্রুপের  কনফারেন্স রুমে  এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এলামনাইর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: জিয়াউর রহমান খান আপন, কাইমুল হাসান মুন্না, জুয়েল এসটি, মো:রিয়াদ আহসান রনি,  কাজী মুশফিকুল ইসলাম, আল নোমান সহ প্রমুখ।

সভায় এসএসসি’১৯৯৭ সালের ব্যাচের ঢাকা ও খুলনাস্থ সকল প্রাক্তন খুলনা সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের  ছাত্রদের সাথে পর্যায়ক্রমে মতবিনিময় করার সিদ্ধান্ত হয়। একই সাথে সংশ্লিষ্ট মহলের মতামতের ভিত্তিতে চলমান সংকট নিরসনে করণীয় সম্পর্কে আলোচনা ও ‘জোসেফস’৯৭’ এর  কমিটি গঠনের প্রক্রিয়া সহ বিদ্যমান সংগঠকদের সম্মানার্থে উপদেষ্টা কমিটি করা যায় কিনা এ ব্যাপারে আলোচনা করতে আগামী ২৭ অক্টোবর ২০১৭ ইং তারিখ পুনরায় সভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।