গোমতী নদীতে [দাউদকান্দি] স্পেশাল ফেরি সার্ভিস চালু, স্বস্তিতে ঈদে ঘরমুখো যাত্রীরা

।।নিজস্ব প্রতিনিধি।।

বাংলাদেশের লাইফ লাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ গোমতী নদীতে স্পেশাল ফেরি সার্ভিস চালু করা হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কের যাত্রীদের স্বস্তি দিতে বিশেষ এই ফেরি সার্ভিস চালু করা হয়। সোমবার বিকেলে নৌ-পরিবহন মন্ত্রী মো. শাহজাহান খান জনগুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিস চালু করেন। এরমাধ্যমে যানজট থেকে স্বস্তি মিলেছে এ পথের লাখ লাখ যাত্রীর।

ছবি : স্পেশাল ফেরি সার্ভিস উদ্বোধনের পর মোনাজাত করছেন অতিথিরা।

ফেরি সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে- বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক,  দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ার‌ম্যান (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা) মেজর মোহাম্মদ আলী (অব.), দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কুমিল্লা (দাউদকান্দি সার্কেল) মহিদলুল ইসলাম, দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও দাউদকান্দি পৌর প্যানেল মেয়র মো. রকিব উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।