“দাউদকান্দিতে ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে অভিযান পরিচালনায় উপজেলা চেয়ারম্যানের কঠোর নির্দেশ”

 

||শাহিন আহমেদ||

চিকিৎসা সেবার নামে,দাউদকান্দি উপজেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে যত তথ্য ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার। যেখানে চিকিৎসা সেবা গ্রাহকরা প্রতিনিয়ত প্রতারণার শিকার এবং ভুল চিকিৎসার শিকার হচ্ছেন। এ সকল বেনামী ডায়াগনস্টিক সেন্টার এবং ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)

(২০ জুলাই ২০২৩) দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে এই নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, সারা দেশে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) বলেন,মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ডাক্তারদের ভূমিকা অপরিসীম। কিন্তু বর্তমানে দাউদকান্দিতে অনেক ভুয়া ডাক্তার নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতিনিয়ত প্রতারণা করে যাচ্ছে। শুধু তাই নয়, দাউদকান্দিতে সাধারণ মানুষ এসব ভুয়া ডাক্তারদের শরণাপন্ন হয়ে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন।

এসময় তিনি আরো বলেন, দাউদকান্দি উপজেলাবাসীর চিকিৎসা সেবার মান বৃদ্ধির লক্ষ্যে প্রতিনিয়ত চিকিৎসা খাতে আর্থিক এবং বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ রোগীরা গিয়ে এখন উন্নত সেবা পাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান, দাউদকান্দি মডেল থানার ওসি আলমগীর হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জিয়াউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রধানগন।

Comments (0)
Add Comment