মুজিব জন্ম শতবর্ষে দাউদকান্দিতে গাছের চারা বিতরণ

 

|| নিজস্ব প্রতিনিধি ||

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দাউদকান্দি উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মাঝে ১ হাজারটি গাছের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার (২০ জুলাই) দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত চারা বিতরণে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারি মো. তৌহিদুল ইসলাম পলাশ ও নাইমুর রহমান রাব্বির সহযোগিতায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মাঝে এ চারা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন্নেছা জেবুসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

এসময় দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগকে ১শ ৫০টি, উপজেলা যুবলীগকে ১শ ২০টি, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগকে ১শ টি, দাউদকান্দি উপজেলা শ্রমিক লীগকে ১শ টি, উপজেলা মহিলা লীগকে ১শ টি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগকে ১শ টি, দাউদকান্দি উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদকে ১শ টি, দাউদকান্দি পৌর ছাত্রলীগকে ৩০টি, হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি শাখা ছাত্রলীগকে ৩০টি ও গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে ৩০টি করে চারা বিতরণ করা হয়।

এছাড়াও মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে দাউদকান্দি উপজেলা কৃষি অধিদপ্তরের সহযোগিতায় ২০ হাজার ৩শ ২৫ টি গাছের চারা বিনামূল্যে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

Comments (0)
Add Comment