||শাহিন আহমেদ||
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়/ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক পবিত্র ঈদ উল আযহা-২০২৩ উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে গরীব,অসহায় ও দুস্থদের মাঝে বিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ৩ নং বারপাড়া ইউনিয়ন সংলগ্ন মাঠে জন প্রতি ১০ কেজি করে ১১৯০ টি পরিবারের মাঝে চাউল বিতরণ করেন বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম মানিক সওদাগর।
বিনামূল্যে চাল বিতরণকালে ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিক সওদাগর বলেন, আমি বারপাড়া ইউনিয়নের সকল নাগরিকের নির্বাচিত জনপ্রতিনিধি।এই ইউনিয়নের প্রতিটি নাগরিকের প্রতি আমি দায়বদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এবং উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী ভাইয়ের প্রতিটি উন্নয়ন আমি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবো ইনশাআল্লাহ। এর ধারাবাহিকতায় নিরলসভাবে জনগণের জন্য কাজ করে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার মোসাঃ জাহানারা বেগম,মোসাঃ শাহানাজ , পুরুষ মেম্বার সাংবাদিক আনিস খাঁন , মোঃ আল আমিন , মোঃ নূর আলম , মোঃ আনোয়ার সহ ,ইউপি সচিব খোরশেদ আলম,সহকারী সচিব ইব্রাহিম খলিল। ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী কৃষি অফিসার জাবিউল্লাহ।
স্হানীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সাদ্দাম হোসেন,মোঃ ইব্রাহিম শিকদার,মোঃকবির খান সহ প্রমুখ।