।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাণিজ্যিক রাজধানী বলা হয় গৌরীপুরকে। জনবহুল এই অঞ্চলটি আশপাশের কয়েকটি উপজেলার ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র। এখানে ব্যবসাকেন্দ্রিক নানান শিল্প-প্রতিষ্ঠান এবং স্কুল, কলেজ, চিকিৎসাকেন্দ্র ও সামাজিক অবকাঠামো রয়েছে। উপজেলার প্রধান স্বাস্থ্য কেন্দ্রটিও এই ইউনিয়নে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ ঘেঁষা এই স্থানটি আশপাশের কয়েকটি উপজেলার যোগাযোগের সংযোগ স্থলও। তাই বিশেষ গুরুত্ব দিয়েই উন্নয়ন করা হচ্ছে গৌরীপুরে।
এরই অংশ হিসেবে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) এর উদ্যোগে গতকাল (১৯ জুন ২০১৯) জনগুরুপত্বপূর্ণ গৌরীপুর পশ্চিম বাজার সড়কের সংস্কার কাজ শুরু করা হয়েছে। বর্ষার আগে এই সংস্কার কাজ শুরু করায় ব্যাপক খুশি বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা।
মেজর মোহাম্মদ আলী (অব.) বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করলেও সেখান থেকেই ভিডিও কল ও মোবাইলে সার্বক্ষণিক মনিটরিং করছেন এই সংস্কার কাজ। তদারকি করছেন সদ্য নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান।
স্থানীয় সরকার ও প্রকৌশলী অধিদপ্তরের অধিনে ২২,০০,০০০ লক্ষ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহিন এন্টারপ্রাইজের অধিনে উক্ত সংস্কার কাজটি সম্পন্ন হচ্ছে।
গৌরীপুর বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নোমান মিয়া সরকার ও গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুন নূর বুধবার বিকেলে সংস্কার কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।