।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের টানা তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে স্বাস্থ্যসেবা এখন প্রতিটি ঘরে। প্রত্যন্ত গ্রামবাসীও কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে সেবা পাচ্ছেন। স্বাস্থ্যসেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার।
শনিবার বিকেলে কুমিল্লার মেঘনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়াতনে- জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ ২০১৯’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে বিশেষ অতিথি ছিলেন মেঘনা উপজেলা নির্বাহী অফিসার আফরোজা পারভীন, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা আর সালেহ আহমদ ইয়াকুব, মেঘনা থানার ওসি মো. আব্দুল মজিদ এবং অন্যান্যরা।