।।নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে শুরু হয়েছে মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলা।
বুধবার দাউদকান্দি আদর্শ পাইলট্ উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা) মেজর মোহাম্মদ আলী (অব.)।
দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি এবং তাঁত ও বস্ত্র ব্যবসায়ীদের যৌথ আয়োজনের এই মেলার প্রথম দিনেই ক্রেতা-বিক্রেতাদের ভীড় দেখা গেছে।
শিশু-কিশোরদের বিনোদনের জন্য মেলা রাখা হয়েছে বিভিন্ন রাইড। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে মেলা।