এমপি’র নির্দেশে, গৌরীপুরে সিএনজি ড্রাইভারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন নোমান সরকার

 

||নিজস্ব প্রতিনিধি||

কুমিল্লা-১ আসনের সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল(অব.) মোঃ সুবিদ আলী ভূঁইয়া ও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী’র নির্দেশে, ও দাউদকান্দি উপজেলা প্রশাসনের সহযোগিতায়,গৌরীপুর ইউনিয়নের দৈয়াপাড়া গ্রামের কর্মহীন সিএনজি ড্রাইভারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন নোমান মিয়া সরকার।

গত ১৫ জুন,২০২০ গৌরীপুর ইউনিয়নের গৌরীপুর বাজার – দৈয়াপারা – হারিয়ালা রুটের কর্মহীন সিএনজি ড্রাইভারদের মাঝে ,এমপি, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের সহায়তা, গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ নোমান মিয়া সরকারের তত্ত্বাবধানে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

নোমান মিয়া সরকার বলেন, আমাদের দাউদকান্দি-মেঘনা মাটি ও মানুষের নেতা জেনারেল ভূঁইয়া এমপির নির্দেশে, গৌরীপুর ইউনিয়নের সর্বত্র কর্মহীন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী অব্যাহত বিতরণ করা হচ্ছে। আমি নিজেও নিজ অর্থায়নে মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি। করোনায় লকডাউনের কারনে সিএনজি, রিকশা চালকরা কষ্টে দিন যাপন করছে , তাদের সহায়তার জন্য এমপি মহোদয় নির্দেশনা প্রদান করেন।

তাই তাদের জন্য এমপি মহোদয়ের উদ্যোগে আজ খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি।

Comments (0)
Add Comment