।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দির দৌলতপুর ইউনিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের এমপি সুবিদ আলী ভূঁইয়া।
দৌলতপুর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আয়োজনে এ ইফতার মাহফিল হয়।
ছবি : দাউদকান্দির দৌলতপুর ইউনিয়নে অনুষ্ঠিত ইফতার মাহফিলের একাংশ।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব লীল মিয়া ও ডেপুটি এটর্নি জেনারেল বাংলাদেশ, অ্যাড. শফিউল বশর ভাণ্ডারীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এতে ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশ নেন।