||নিজস্ব প্রতিনিধি||
দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে ফেলে যাওয়া বৃদ্ধা সাফিয়া খাতুনের (৭০)দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান। মঙ্গলবার সকালে বৃদ্ধা সাফিয়াকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে দেখতে গিয়ে বৃদ্ধার সব ধরনের খোঁজ-খবর নেন, এবং বৃদ্ধা সাফিয়া খাতুনের জন্য বয়স্ক ভাতার কার্ড, এক লাখ টাকা মূল্যের একটি সরকারি বসত ঘর , চলাচলের জন্য একটি হুইল চেয়ার এবং বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়ার আশ্বাস দেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান। গত সোমবার চিকিৎসা করার কথা বলে সাফিয়া বেগমের মেয়ে মিনা আক্তার,মাকে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে ফেলে যান। খবর পেয়ে দাউদকান্দির সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ সেলিম শেখ ঘটনাস্থলে পৌঁছে সাফিয়া বেগমকে দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. শাহীনুর আলম সুমন এবং আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ জামাল উদ্দিন।