।। নিজস্ব প্রতিনিধি।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে আওয়ামী লীগ মনোনীত ও মহাজোট প্রার্থী মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া এলাকাবাসীর মোবাইল নম্বরে কল দেয়ায় জন সাধারণের মাঝে চমক সৃষ্টি হয়েছে।
ফোন কলে জেনারেল ভুঁইয়া বলেন,
আসসালামু আলাইকুম।
আমি জেনারেল ভুঁইয়া বলছি, আপনি কেমন আছেন? আপনি জানেন, আগামী ৩০ শে ডিসেম্বর জাতীয় নির্বাচন। ঐ দিন আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। ধন্যবাদ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
দাউদকান্দি নিউজকে এ খবর ফোন করে জানান স্থানীয়রা। এলাকার মানুষ বলেন, সুবিদ আলী ভুঁইয়ার মতো সাদা মনের মানুষ খুব কমই আছে। তবে মোবাইলে জেনারেল ভুঁইয়ার কথা শুনতে পেরে আনন্দ প্রকাশ করেন অনেকেই। দাউদকান্দি মেঘনার আলোড়ণ সৃষ্টি হয়েছে বলেও জানান অনেকে।