জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের ইউনেসকোর স্বীকৃতি উদ্যাপনে আজ শনিবার বেলা আড়াইটায় শুরু হয় নাগরিক সমাবেশ। সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশে ছিল লোকে লোকারণ্য ।
নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত এই সমাবেশের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতি- ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
১৯৭১ সালের সাতই মার্চ ঢাকার যে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ঐতিহাসিক ভাষণ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ময়দানেই উদযাপিত তাঁর ভাষণের স্বীকৃতি। এ যেন ৭ মার্চ ভাষণ উদযাপন উৎসব।
সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশ যেন ফিরে পায় রেসকোর্সের ১৯৭১ সালের সেই আবহ।