কয়েক ঘণ্টা পর দুই সুমনের ফুটবল লড়াই, এলাকায় উৎসবের আমেজ

।।নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দি ‍উপজেলায় কয়েক ঘণ্টার পরই শুরু হতে যাচ্ছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মেজর (অব.) সুমন একাডেমি ফুটবল ম্যাচের লড়াই। সোমবার (১৮ অক্টোবর ২০২৩) বিকেলে উপজেলার জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়ামে হতে যাওয়া ওই ম্যাচে খেলোয়াড়দের সঙ্গে লড়বেন তৃণপর্যায়ে দেশের আলোচিত ফুটবলার ও ক্রীড়া উদ্যোক্তা ব্যারিস্টার সাইদুল হক সুমন এবং চট্টগ্রাম বিভাগের পরিচিত মুখ মেজর মোহাম্মদ আলী (অব.)।

এই খেলাকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা চলছে। এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। শুধু দাউদকান্দিতেই নয়, আশপাশের চাঁদপুরের মতলব ও কচুয়া উপজেলা, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায়ও এই খেলাকে নিয়ে আলোচনা-আগ্রহ তৈরি হয়েছে। খেলাকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। খেলায় লক্ষাধিক দর্শনার্থী উপস্থিতি হবে বলে ধারণা করা হচ্ছে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া।

Comments (0)
Add Comment