||শাহিন আহমেদ||দাউদকান্দি উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি ও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলীর বৃত্তিগত গণসংযোগ কর্মকর্তা (PRO) মোহাম্মদ সানি হাসানের মা ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
১৮ আগস্ট মঙ্গলবার, সকাল ০৮:০০ ঘটিকায় দাউদকান্দি পৌরসভার, তুজারভাঙ্গা পূর্বপাড়া নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে, তিনি ইন্তেকাল করেন।
সানি হাসানের মায়ের মৃত্যুতে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জানাজায় অংশগ্রহণ করেন, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম নয়ন, উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আসিফ সরদার, পৌর যুবলীগ নেতা মোঃ তৌফিকুল ইসলাম, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী, মোঃ তৌহিদুল ইসলাম পলাশ, মোঃ শাহিন আহমেদ, নাইমুর রহমান রাব্বি সহ উপজেলা যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা।
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৫৫ বছর।
মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গিয়েছেন।
তার মৃত্যুতে নিজ এলাকার বাসিন্দাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।