||নিজস্ব প্রতিনিধি||
দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) বলেন,
‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষন সহ প্রত্যেকটা আপনার সবাই দেখেছেন শুনেছেন, বঙ্গবন্ধুর যে কথাগুলো সব সময় বলে এসেছেন সেই কথাগুলোকে একটি অনুষ্ঠানের ভেতরে সীমাবদ্ধতা না রেখে এই জিসিনগুলিকে ধারণ করা এবং সেইভাবে কাজে প্রমাণ করে , দেশের উন্নয়নের স্বার্থে কাজ করাই বেশি জরুরি।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষেদাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সহযোগী ও অঙ্গসংগঠনের দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সহযোগী ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত, আলোচনা সভায় প্রধান অতিথির ব্যক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, জাতির পিতা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের জন্য কাজ করে গেছে।আমরা তার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে বসবাস করছি। এবং সকলে নিজ নিজ অবস্থান থেকে সততার সাথে দেশের জন্য কাজ করলে বাংলাদেশ একদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।
এ সময় মেজর মোহাম্মদ আলী (অব.) নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রশাসন ও সকল স্তরের মানুষকে সচেতনতার সাথে সর্বত্রসর্তক থাকার অনুরোধ জানান।
মুজিব শতবর্ষ এর কর্মসূচি হিসেবে, মেজর মোহাম্মদ আলী সারাদিন দাউদকান্দি উপজেলার প্রতিটি ইউনিয়নে ঘুরে দোয়া-মুনাজাত ও কেক কেটে মুজিব শতবর্ষের কর্মসূচি পালন করেন।
এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণের মাধ্যেমে শ্রদ্ধাজ্ঞাপন করেন। উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহি অফিসার কামরুল ইসলাম খান,পুলিশ প্রশাসনের পক্ষে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সহ আওয়ামী লীগের অন্যান্য অংসগঠন সমূহ, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বাত্বাশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক-বীমা, নারী সংগঠন, গণমাধ্যম কর্মীবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন।