।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি উদযাপিত হচ্ছে। উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি ও তিন দিনব্যাপী ডিজিটাল মেলা।
রোববার (১৭ জুলাই ২০২৩) সকালে উপজেলা পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসান। এ সময় উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারি, বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালি বের করা হয়। এরপর তিন দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করে বিভিন্ন স্টল পরিদর্শন করেন সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়া। মেলা চলবে ১৭-১৯ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। উপজেলায় তিন দিনব্যাপী এই কর্মসূচিতে সহযোগিতা করছে উপজেলা পরিষদ।
ছবি: দাউদকান্দিতে তিন ব্যাপী ডিজিটাল মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখছেন মেজর জে. (অব.) সুবিদ আলী ভূঁইয়া, এমপি।