দাউদকান্দির হরিপুরে যুবলীগের উদ্যোগে, যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

 

||শাহিন আহমেদ|| দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে হরিপুরে কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল( অব.) মোঃ সুবিদ আলী ভূঁইয়া ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলীর  সার্বিক দিকনির্দেশনায়,০৬ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে, জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী স্মরণে, দোয়া মাহফিল ও কাঙালী ভোজের আয়োজন করা হয়।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ নোমান মিয়া সরকার।
আরো উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা যুবলীগের আহ্বায়ক সদস্য মোঃ জুলহাস, মোঃ হাসান, গৌরীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম বাবুল,
০৬ ওয়ার্ড যুবলীগ নেতা সালাউদ্দিন, লিটন, মহাসিন, স্বপনসহ মো. রাসেলসহ প্রমুখ।

মিলাদ-মাহফিলে উপস্হিত সকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭৫ ‘এ হায়েনাদের বুলেটের আঘাতে নিহত পরিবারবর্গের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া- মোনাজাত করা হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষে কাঙ্গালী ভোজের জন্য তৈরি খিচুড়ি সকলের মাঝে বিতরণ করা হয়।

Comments (0)
Add Comment