অসাধারণ মানুষের সাধারণ বাড়ির মেহমান মোহাম্মদ আলী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুধু রাজনীতিবিদ হিসেবেই নয়, তাঁর ব্যক্তিত্ব, বাগ্মিতা ও বিচক্ষণতায় মুগ্ধ দেশের মানুষ। অসাধারণ এই মানুষটির গ্রামের বাড়িও অসাধারণ হবে- কারো কারো এমন ধারণা হওয়া অমূলক নয়। কিন্তু বাস্তবে দেখা গেল, আলোড়ন সৃষ্টিকারী নেতার গ্রামের বাড়ি খুবই সাধারণ। বাড়ির ডাইনিংয়ে প্লাস্টিকের চেয়ার আর খসে পড়া পলেস্তেরা ওবায়দুল কাদের বাড়ির বৈশিষ্ট্য।

অসাধারণ এই মানুষটির সাধারণ বাড়ির মেহমান হয়ে মুগ্ধ হলেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী। শুক্রবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামে মন্ত্রীর নিজ বাড়িতে মোহাম্মদ আলীকে সঙ্গে করে নিয়ে যান ওবায়দুল কাদের।  এরপর বাড়ির বিভিন্ন কক্ষ ও  আঙ্গিনা ঘুরে ঘুরে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যানকে দেখান ওবায়দুল কাদের।  এত বড় নেতার আন্তরিকতায় মুগ্ধ হয়ে ব্যক্তিগত এবং দাউদকান্দিবাসীর পক্ষ থেকে মন্ত্রীকে এ সময় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মেজর (অব.) মোহাম্মদ আলী।